জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল অভিযোগ করেন, ‘২২ ফেব্রুয়ারি দুপুরে শহরের পাইকপাড়া পাট গুদাম বালুর মাঠ এলাকায় দুবৃর্ত্তরা ছাত্রলীগনেতা অরিন্দম পাল অনিককে ছুরিকাঘাত করে। আট দিন পর অনিক শনিবার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। আমরা এর তীব্র নিন্দা ও খুনিদের গ্রেফতারের দাবি জানাই।’
নিহতের বাবা অসিম পালসহ স্বজন ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন জানান, পরিবার থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।