গ্রেফতার দুইজন হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার আজমপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে রাকিব (৩৪) ও একই জেলার মোবারকপাড়া এলাকার আলী হোসেনের ছেলে করিম খান কালু (৩৪)।
মশিউদ্দৌলা রেজা বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্রাইভেটকারে করে সোনার বারগুলো চট্টগ্রাম থেকে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনাপাহাড় এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। সোনার বারগুলো গাড়ির তেলের ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।’
তিনি আরও জানান, ‘উদ্ধার করা সোনার বারের ওজন প্রায় ৬০ কেজি, যার আর্থিক মূল্য ২২ কোটি টাকা। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সোনার বারগুলো চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে বহনকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনার বারগুলো কীভাবে আনা হয়েছে, এর সঙ্গে কারা জড়িত আছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
এর আগে রবিবার দুপুরে নগরীর সিআরবি এলাকা থেকে ১০০ পিস সোনার বারসহ দুইজনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। পাচারকারীদের সোনার বারগুলো নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার কথা ছিল।