আলীকদমে ৩৫ শতক জমির পপিক্ষেত ধ্বংস

আগুন দিয়ে পোড়ানো হয় পপি গাছবান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা এলাকায় অভিযান চালিয়ে পপিক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। বুধবার (৬ মার্চ) বিকালে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর আলীকদম জোন থেকে জানানো হয়, ধান চাষের পাশাপাশি গোপনে পপি চাষ করছিল কুরুকপাতা ইউনিয়নের লাংরিন পাড়ার মৃত কনচং ম্রোর ছেলে সিয়াদুই ম্রো শীল চন্দ্র। অভিযানের খবর পেয়ে সিয়াদু ম্রো পালিয়ে যায়। এসময় সেনাবাহিনীর সদস্যরা আনুমানিক ৩৫ শতক জমির পপি গাছ উঠিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

অভিযানে নেতৃত্ব দেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর এএসএম ফখরুল ইসলাম চৌধুরী।