নিহত নববধূর নাম রিতা বেগম (১৮) এবং তার স্বামীর নাম হাশেম মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, চার মাস আগে উপজেলার ধোপাকান্দা গ্রামের নূরুল ইসলামের মেয়ে রিতা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী বগডহর গ্রামের তারা মিয়ার ছেলে হাশেম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছিল না। শুক্রবার রাতে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাশেম স্ত্রী রিতাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
ওসি (তদন্ত) রাজু আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হাশেমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।