প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশখালী উপজেলার নতুন বাজারের ভিতরে অবস্থিত মসজিদের আশেপাশের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানেও লেগে যায়। এতে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে। এছাড়াও আরও বেশ কিছু দোকানের ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রের চেষ্টা চালায়। খুব দ্রুত সময়ে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে আগুন ছড়িয়ে পড়ায় চকরিয়া থেকে ফায়ার সার্ভিস টিম আনা হয়। পরে যৌথ প্রচেষ্টায় পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত নির্দিষ্টভাবে বলা না গেলেও মসজিদের আশপাশের কোনও দোকান থেকে হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ করে মহেশখালী ফায়ার সার্ভিস।