নোয়াখালীর সুবর্ণচরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, র্যালি ও প্রতিবাদ সভায় ইউএনও এসব কথা বলেন। চর জুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন খলিল চেয়ারম্যান বাজারে শনিবার (১৬ মার্চ) সকাল ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে চরজব্বর থানার ওসি মো. সাহেদ উদ্দিন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক, অ্যাডভোকেট জসীম উদ্দিন, ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী, এলাকার গণ্যমান্য ব্যক্তিরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।