টেকনাফে নির্বাচনি প্রচারণা শেষে ইউপি চেয়ারম্যানের মৃত্যু




উপজেলা পরিষদ নির্বাচননির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে কক্সবাজারে টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার (৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। 

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে ঊখিয়া কোটবাজার এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি হ্নীলা ইউপির নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ব্যবসায়ী হিসেবে সরকার তাকে সিআইপি হিসেবে চিহ্নিত করেছিল।  

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকালে সাবরাং বাজারে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলীর নৌকা প্রতীকের পথসভায় তিনি বক্তব্য রাখেন। এসময় তিনি নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছিলেন। 
এখানে বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।  দ্রুত তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে উখিয়া কোটবাজার এলাকায় পৌঁছলে মৃত্যুর কোলে ঢলে পড়েন এইচ কে আনোয়ার।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, মা ও নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।