চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতলবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করছেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অন্ধ বলেই সরকারের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপির অস্তিত্ব মিডিয়ায় টিকে আছে। যারা অস্তিত্বহীন, তারা অন্য কারও অস্তিত্ব দেখতে পায় না। তারা অন্ধ। যেখানে জাতিসংঘ বলছে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ তারা সরকারের উন্নয়ন দেখতে পায় না। অন্ধ বলেই সরকারের উন্নয়ন কাজ তাদের চোখে পড়ে না। তারা জাতে মাতাল, তালে ঠিক।’
ববাবুধবার (২৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতল একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেহার নিগার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়াসহ চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে বরাদ্দকৃত দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা।