নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

 

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে নির্বাচনে এজেন্ট দেওয়ার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম আবু সাঈদ ওরফে সাইদুল (৪০)। সোমবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল জানান, কুড়িঘর গ্রামে সাবেক দুই চেয়ারম্যান হুমায়ুন ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে একটি চায়ের দোকানে রাত ৯টার দিকে চেয়ারম্যান হুমায়ুনের লোকজনের সঙ্গে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ভাতিজা সাইদুলের বাক-বিতন্ডা হয়।  পরে সাবেক চেয়ারম্যান হুমায়ুনের পক্ষে হামলার ঘটনাস্থলে যায় সাইদুল মাড়া।

অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল জানান, এলাকার লোকজন বলাবলি করছে নির্বাচনে এজেন্ট নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আসলে ঠিক তা নয়। আগে থেকেই এই গ্রামে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় সাবেক চেয়ারম্যান হুমায়ুনসহ দুই জনকে আটক করা হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।