মারিন ভেজিটেবল অয়েলের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুদক

অগ্রণী ব্যাংকের ২৫ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকা আত্মসাতের ঘটনায় মারিন ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান টিপু সুলতানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ এপ্রিল) নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নেয়ামুল আহসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মো.জহির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন,‘মারিন ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান প্রতিষ্ঠানের নামে অগ্রণী ব্যাংক ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকার ঋণ নিয়ে এই টাকা পরিশোধ করেননি। এ ঘটনায় বুধবার (৩ এপ্রিল ২০১৯) অর্থ আত্মসাতের অভিযোগে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও  ব্যবস্থাপনা পরিচালকসহ তিনি ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।’

মামলার আসামিরা হলেন, মারিন ভেজিটেবল অয়েলের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমদ, অগ্রণী ব্যাংকের সাবেক উপ-মহা ব্যবস্থাপক বেলায়েত হোসেন, সিনিয়র অফিসার শ্রীপদ চাকমা ও সাবেক সিনিয়র অফিসার রমিজ উদ্দিন।