গণপূর্ত ভবনে যুবলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ১৫

চট্টগ্রামআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে গণপূর্ত ভবনে যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার এসআই জমির উদ্দিন। এ ঘটনায় দুই পক্ষের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
বিবদমান দুটি গ্রুপের এক পক্ষ নগর যুবলীগের সদস্য মোস্তফা কামাল টিপু এবং অন্য পক্ষ মো. পারভেজের অনুসারী বলে জানা গেছে।
জমির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোস্তফা কামাল টিপু ও মো. পারভেজ দু’জনই গণপূর্তের ঠিকাদার। দুপুরে দুইপক্ষ গণপূর্ত ভবনে শোডাউন দিতে আসলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। এসময় উভয় গ্রুপের ১৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’