প্রকৌশলীরা জানায়, বাঁক সোজা করতে জমি অধিগ্রহণসহ প্রায় ছয় কোটি টাকা ব্যয় হতে পারে। ওই স্থানে সড়ক দুর্ঘটনায় রোধে আপাতত দুটি স্পিড ব্রেকার স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় আনন্দপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন মজুমদার বলেন, ফেনী বিলোনিয়ার সড়কের হাসানপুর অংশে দুটো বিপদজনক বাঁক রয়েছে। এতে সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। সড়কটিতে আগের তুলনায় বর্তমানে যানবাহন চলাচলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে এই সড়কের হাসানপুর মোড়ে চলতি সপ্তাহে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা যায।
এ প্রসঙ্গে ফেনীর সড়ক বিভাগীয়-২ উপ বিভাগীয় প্রকৌশলী মো. আবদুস সহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেনী-পরশুরাম সড়কের হাসানপুর অংশের সাড়ে ৩শ’ মিটার বাঁক সোজা করতে জমি অধিগ্রহণসহ প্রায় ছয় কোটি টাকা ব্যয় হতে পারে।’