দুটি সাইক্লোন শেল্টার দখলমুক্ত

অভিযানে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং গ্যাজাইন মারমা মহেশখালী উপজেলায় দুটি সাইক্লোন শেল্টার দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ মে) সকালে এ অভিযান চালান মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং গ্যাজাইন মারমা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিরুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দীর্ঘদিন দখলে থাকা দুইটি সাইক্লোন শেল্টার দখল মুক্ত করা হয়েছে।’

সাইক্লোন শেল্টারইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, কথা দিয়েছিলাম, আজকের মধ্যেই সাইক্লোন শেল্টার দখল মুক্ত করবো, কথা রেখেছি। ধলঘাটার সাপমারার ডেইলে এলাকায় শেল্টার দখলকারী সৈয়দ আকবরকে প্রশাসন দেখা করতে বললে তিনি পালিয়ে যান। সরকারি শেল্টার দখল করার অপরাধে তার বিরুদ্ধে মামলা করবে প্রশাসন। এছাড়া খাতুর বাপের পাড়ার সাইক্লোন শেল্টার দখলকারী সাদ্দামের মাধ্যমে তার নিজের করা দেওয়াল তাকে দিয়েই ভাঙানো হয়। আগামী তিন দিনের মধ্যে যারা যারা অন্যান্য সাইক্লোন শেল্টার দখল করে আছেন, তাদেরকে নিজ দায়িত্বে দখল মুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে।

দখলমুক্ত সাইক্লোন শেল্টারকক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় বুধবার দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকতার আয়োজনে জরুরি এক সভায় উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। তাদেরকে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে।