ফেনীর কোট পরিদর্শক মোহাম্মদ জিলানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবদুল মান্নান ২০১৪ সালের ২৭ মে ফেনীর ইসলামপুর রোডের বিপরীতে একটি কুরিয়ার সার্ভিসের দোকানে যান। সৌদি আরবে একটি বই পাঠানোর কথা বলে দোকানের কর্মচারীর হাতে একটি প্যাকেট দেন তিনি। কুরিয়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী দোকানের কর্মচারীরা প্যাকেটটি খুলে দেখেন। সে সময় তারা তৃতীয় শ্রেণির একটি বাংলা বইয়ের মধ্যে পলিথিনে মোড়ানো ৪০টি ইয়াবা বড়ি দেখতে পান। তারা বিষয়টি ফেনী সদর মডেল থানা-পুলিশকে জানান। পরে ইয়াবাসহ আবদুল মান্নানকে আটক করে পুলিশ।’
ফেনী থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ২০১৪ সালের ৩১ আগস্ট আসামি মান্নানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই যোবায়দা নাহার।