কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ মেয়েরা এগিয়ে, সেরা কুমিল্লা মডার্ন হাইস্কুল

কুমিল্লা

কুমিল্লা বোর্ডে পাসের হার বাড়ার পাশাপাশি বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারের ফলাফলে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭ শত ৬৪ জন। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। ৪ হাজার ৪৪৩টি জিপিএ-৫ পেয়েছে মেয়েরা আর ছেলেরা পেয়েছে ৪ হাজার ৩২১টি।

বোর্ডের ফলাফল বিশ্লেষণে জিপিএ-৫ প্রাপ্ত সেরা বিশটি প্রতিষ্ঠানের মধ্যে ৪২৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে প্রথম স্থানে রয়েছে কুমিল্লার মডার্ণ হাই স্কুল। প্রতিষ্ঠান থেকে ১১শত ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১১শত ২৭ জন। ফেল করেছে ২১ পরীক্ষার্থী। ৩৩৯ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা জিলা স্কুল, এই স্কুলে ৩৭৩ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। তৃতীয় স্থানে থাকা কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৮ জন, এই স্কুল থেকে অংশ নেওয়া ৩৭৮ জন শিক্ষার্থীর মধ্যেই সবাই পাশ করেছে। চতুর্থ স্থানে থাকা কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৭৯ জন জিপিএ-৫ পেয়েছে,এই স্কুল থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১১শত ০৫ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৮৯ জন। পঞ্চম স্থানে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৪৭ জন, এই স্কুলের ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। ষষ্ঠ স্থানে আছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন, এই স্কুলের ৩১৬ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। সপ্তম স্থানে থাকা নোয়াখালী জিলা স্কুলের ১৫৭ জন জিপিএ-৫ পেয়েছে, এই স্কুলের ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪২ জন পাশ করেছে। অষ্টম ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৪২ জন জিপিএ-৫ পেয়েছে, এই স্কুলে ৩১২ জনের মধ্যে মাত্র একজন ফেল করেছে। নবম স্থানে রয়েছে চাঁদপুর আল আমিন একাডেমী। এ স্কুলের ১৪০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই স্কুলে ৬০৯ জনের মধ্যে পাশ করেছে ৫৯২ জন। দশম স্থানে ফেণী সরকারি পাইলট হাই স্কুলে ১৩০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, এই স্কুলে ৩৩০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। ১১তম স্থান থেকে ফেণী সরকরি উচ্চ বিদ্যালয় ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে। ১২তম স্থানে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় ১০৬ জন জিপিএ-৫ পেয়েছে। ১৩ তম স্থানে বাহ্মণবাড়িয়া মডেল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। ১৪ তম স্থানে ব্রাহ্মণবাড়িয়ার সাবেরা সোবহান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। ১৫ তম স্থানে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর এসএ হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন। ১৬তম স্থানে কুমিল্লা ক্যান্টমেন্ট হাই স্কুল ৭৩ জন জিপিএ-৫ পেয়েছে। ১৭তম স্থানে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ পেয়েছে ৭২জন জিপিএ-৫ পেয়েছে। ১৮তম স্থানে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পেয়েছে ৬৭ জন জিপিএ-৫ পেয়েছে। ১৯তম স্থানে নোয়াখালী বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন এবং ২০তম স্থানে কুমিল্লা সেনানিবাস পর্ষদ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন।