র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য জানান।
মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীর বায়েজিদ এলাকার বনফুল অ্যান্ড কোম্পানি এবং হামজারবাগের মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং পচা সিরায় মিষ্টি সংরক্ষণের দায়ে বনফুলকে চার লাখ টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন, পচা ডিম ও নষ্ট পাম অয়েল দিয়ে বিস্কুট উৎপাদন, সেমাইয়ের টব খোলা অবস্থায় রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধুবনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।’
অভিযানে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।