রোকনুজ্জামান খান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪২, ৪৩, ৫২ ও ৫৩ ধারার পরিপন্থী হওয়ায় ইউনি ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ২০ হাজার, পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজকে ৩৫ হাজার, ব্রাদার্স অটো ফ্লাওয়ারস মিলকে ৪০ হাজার, গণি ফুড প্রোডাক্টসকে ৪৫ হাজার ও মিল্লাত ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযানে ছিলেন।