তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় বেলা ১১টার দিকে মোরশেদ আলমকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন জানিয়েছে, মোরশেদ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সকালে রান্নাঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।
এ সম্পর্কে মোরশেদ আলম চৌধুরীর আত্মীয় মোহাম্মদ সেলিম বলেন, ‘ভোরে পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ আলমের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এর জের ধরে সকালে মোরশেদ আত্মহত্যা করেন।’
তিনি বলেন, ‘সকালে মোরশেদ আলম পাশের দোকান থেকে গিয়ে রশি কিনে আনেন। এরপর পরিবারের অন্যদের অগোচরে রান্নাঘরে গলায় ফাঁস দেন।’