লক্ষ্মীপুর ছাত্রলীগের সাবেক সভাপতিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জিডি’র কপি (ছবি– প্রতিনিধি)

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুন্নবী সোহেলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার (২৭ মে) সোহেল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আজ বুধবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জিডি’র কপি দিয়ে এসব তথ্য জানান মাহমুদুন্নবী সোহেল।

জিডিতে উল্লেখ, সোহেলকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জেলা যুবলীগের সভাপতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ শেয়ারের ঘটনাকে কেন্দ্র করে একেএম সালাহ উদ্দিন টিপু তাকে প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য একেএম সালাহ উদ্দিন টিপুর মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।