অমিত মুহুরি হত্যা: রিপনের ৫ দিনের রিমান্ড

অমিত মুহুরি

কারাগারে নিহত অমিত মুহুরি হত্যা মামলার আসামি রিপন নাথকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৩ জুন) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অমিত মুহুরি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আসামি রিপন নাথকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।'     

গত ২৯ মে রাত ১০টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে মারামারি করার সময় ইটের আঘাতে গুরুতর আহত হয় অমিত মুহুরি। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন (৩০ মে) কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ। 

উল্লেখ্য, অমিত মুহুরি নগরীর সিআরবির জোড়া খুনের মামলা এবং উজান পৌরসভার রেজাউল করীমের ছেলে ইমরানুল করিম ইমন হত্যা মামলার আসামি ছিল।