দুই জাহাজের সংঘর্ষে কর্ণফুলীতে জাহাজ চলাচল বন্ধ

দুই জাহাজের সংঘর্ষ
দুটি জাহাজের সংঘর্ষে কর্ণফুলী নদীতে জাহাজ চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এর আগে শুক্রবার (১৪ জুন) সকালে কর্ণফুলী নদীর বোট ক্লাব এলাকায় জাহাজ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত জাহাজ দুটিকে সরিয়ে নিতে কাজ চলছে বলেও জানান তিনি।

ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ছোট একটি লঞ্চকে রক্ষা করতে গিয়ে এক্সপ্রেস মহানন্দা জাহাজের সঙ্গে তেলবাহী বুরগান জাহাজের সংঘর্ষ হয়। এতে কর্ণফুলী চ্যানেলে জাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত জাহাজ দুটি সরিয়ে নেওয়ার পর জাহাজ চলাচল স্বাভাবিক হবে।