সদর মডেল থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম জানান, তানিম গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাচ্ছিলেন না। শনিবার দুপুরে বাড়ির পাশের ডোবায় একটি মরদেহ ভেসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে মরদেহটি তানিমের বলে শনাক্ত করেন তারা।
শরিফুল ইসলাম আরও জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।