চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তল্লাশির সময় মুক্তা বেগম (৩৫) নামের এক নারী দর্শনার্থীর কাছে ২২ পিস ইয়াবা পাওয়া গেছে। কারাবন্দি স্বামীর সঙ্গে দেখা করতে শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে ওই নারী চট্টগ্রাম কারাগারে আসেন। জেলার নাশির আহমেদ এ তথ্য জানিয়েছেন।
মুক্তা বেগম রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। আনোয়ার বর্তমানে কারাগারে রয়েছেন।
নাশির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তা বেগম তার স্বামীর সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। বেলা ১১টার দিকে কারাগারের মূল গেইট দিয়ে প্রবেশের সময় কারারক্ষীরা তল্লাশির সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন–
আদালত থেকে কারাগারে নেওয়ার সময় কয়েদির কাছে মিললো ইয়াবা!