শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ শিল্প মন্ত্রণালয়ের একটি দল আগামীকাল শনিবার (৬ জুলাই) সকালে কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এমএমএ কাদের জানিয়েছেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো মিল এলাকা অন্ধকারে রয়েছে। ট্রান্সফরমারটি দিয়ে পিডিবি’র লাইনের সঙ্গে মিলের সংযোগ। ট্রান্সফরমার বিস্ফোরণের পর আমাদের প্রায় সাড়ে ৮০০ শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা অন্ধকারে দিন কাটাচ্ছেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশ্রাফ আহসেদ রাসেল বলেছেন, ‘বৃহস্পতিবার রাতে ট্রান্সফরমার বিস্ফোরণের সংবাদ আমি শুনেছি। তবে মিলের উৎপাদন বন্ধ আছে কিনা সেটা কেউ জানায়নি। আমি শুনেছি তাদের নিজস্ব ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। আর কেপিএমের বিদ্যুৎ সংকট থাকলে তা তারা পিডিবি থেকে সংগ্রহ করে।’