প্রকাশ্য স্থানে ধূমপানের দায়ে তিনশ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতপ্রকাশ্য স্থানে ধূমপানের অপরাধে একজনকে তিনশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৪ ধারায় এ জরিমানা করা হয়। এছাড়া মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর ১৫২ ও ১৫৫ ধারায় ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ব্লু-বুক ও ইন্স্যুরেন্স না থাকার অপরাধে পৃথক তিন জনকে ৯ হাজার টাকা জরিমানা হয়।

অভিযানে সহায়তা করেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলাম ও জেলা পুলিশ বিভাগের সদস্যরা।