এলাকাবাসীকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছেন ডিসি একেএম মামুনুর রশিদভারী বর্ষণে রাঙামাটি শহরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশিদ। রবিবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার পর ৬ নম্বর ওয়ার্ডের রূপনগর, শিমুলতলী ও যুবউন্নয়ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ডিসি ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, ‘যারা আশ্রয়কেন্দ্রে যেতে চাইবেন না, তাদের আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে বাধ্য করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হবে। যারা রাতে আশ্রয়কেন্দ্রে থাকবেন, তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।’
ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করছেন ডিসিএ সময় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
রূপনগরের টিটু মিয়া বলেন, ‘বৃষ্টি কম দেখে এখনও বাসায় আছি। যদি রাতে বৃষ্টি আরও বেশি পড়ে, তাহলে বউ-সন্তান নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যাবো।’
শিমুলতলী এলাকার বাসিন্দা মকবুল হোসেন বলেন, ‘বৃষ্টি হলে ভয় তো লাগে, কিন্তু এখন ঘরবাড়ি ছেড়ে কোথায় যাবো? পরিস্থিতি দেখে আশ্রয়কেন্দ্রে যাবো।’
আরও পড়ুন...
পাহাড় ধসের আশঙ্কায় রাঙামাটিতে সতর্কতা, ২১ আশ্রয়কেন্দ্র