চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, একই দুর্ঘটনায় অজ্ঞাত আরও দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলো- নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার আল আমিন গলির বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে মো. রাব্বি (২১) ও একই এলাকার আবু নাছেরের ছেলে মো. রিফাত (২২)।
আলাউদ্দিন তালুকদার বাংল ট্রিবিউনকে বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহতাবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
এএসআই আলাউদ্দিন তালুকদার আরও বলেন, ‘ফ্লাইওভার দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অন্যরা গুরুতর আহত হন।’