‘ছে‌লেধরা গুজব ছাড়া কিছু্ই না’

একজন মানসিক প্রতিবন্ধী শিশুকে অনুদানের চেক দিচ্ছেন বান্দরবানের জেলা প্রশাসক‘ছে‌লেধরা’ বা ‘মাথাকাটা’—এগুলো গুজব ছাড়া কিছুই না বলে মন্তব্য করেছেন বান্দরবা‌নের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। তিনি বলেন, ‘বি‌শ্বে অনেক দেশে বড় বড় সেতু নির্মাণ করা হ‌য়ে‌ছে, কোথাও মাথা লা‌গে‌নি। পদ্মা সেতুতেও লাগবে না। এটি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’

সোমবার (২৯ জুলাই) সকা‌লে জেলা সমাজসেবা কার্যাল‌য়ের সহ‌যো‌গিতায় জেলা প্রশাসক মিলনায়ত‌নে নিউরো-ডে‌ভেলপ‌মেন্টাল প্র‌তিবন্ধীদের (এন‌ডি‌ডি) এককালীন অনুদা‌নের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

জেলা প্রশাসক ব‌লেন, ‘বান্দরবান এক‌টি পর্যটন এলাকা। এখা‌নে অনেক অপ‌রি‌চিত লোকজন ঘোরাঘু‌রি ক‌রেন। কাউকে ছে‌লেধরা স‌ন্দেহ হ‌লে তা‌কে মারধর না ক‌রে পু‌লিশ বা প্রশাসন‌কে খবর দেবেন।’

দাউদুল ইসলাম ব‌লেন, ‘প্র‌তিবন্ধী বা স্বাভা‌বিক যাই হোক না কেন, সবার প্র‌তি আমাদের যত্নশীল হ‌তে হ‌বে। প্র‌তিবন্ধীরাও বর্তমা‌নে সাধারণ ছে‌লেমে‌য়ে‌দের মতো লেখাপড়া ও সমা‌জের সব কা‌জে এগিয়ে যা‌চ্ছে। অন্য সব শিশু‌দের মতো প্র‌তিবন্ধী শিশু‌দের প্র‌তিও বি‌শেষ নজর রাখতে হবে।’


জেলা সমাজ‌সেবা অধিদফতরের উপপরিচালক মিল্টন মুহুরীর সভাপ‌তি‌ত্বে এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন—অতিরিক্ত জেলা প্রশাসক মো. শ‌ফিউল আলম, প্রেস ক্লাবের সভাপ‌তি ম‌নিরুল ইসলাম মনুসহ বি‌ভিন্ন ‌অফিসের কর্মকর্তা ও প্র‌তিবন্ধী নারী পুরুষরা।

সভায় বান্দরবান জেলার ৩০ প্র‌তিবন্ধীর প্রত্যেককে‌ পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।