কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু পর কর্মমূখর ফিসারি ঘাট

টানা তিন মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে বুধবার মধ্য রাতের পর থেকে মাছ শিকার শুরু হয়েছে। হ্রদে আবারও বেড়েছে প্রাণচাঞ্চল্য। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মাছ সংগ্রহ করে ফিসারি ঘাটে আনা হচ্ছে। পরে সরকারি রাজস্ব মিটিয়ে ব্যবসায়ীরা এসব মাছ পাঠিয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন স্থানে।

প্রতি বছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখার উদ্দেশ্যে হলো, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশ বৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা। এছাড়াও হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসাবে গড়ে তোলা।

৭২৫ বর্গ কিলোমিটার বিস্তৃত এই কাপ্তাই হ্রদে মৎস্য শিকার ও বিপণন করে জীবিকা নির্বাহ করেন ২২ হাজার জেলে। এছাড়াও এক শতাধিক ব্যবসায়ী এবং ৩ শতাধিক শ্রমিক মৎস্য অবতরণ কেন্দ্রে কাজ করে জীবিকা নির্বাহ করেন।