নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে ফারজু আক্তার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টায় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের ছকিদার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত ফারজু আক্তার ছকিদার বাড়ির প্রবাসী মো. ইউছুফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ঘুমাতে যায় ফারজু। আজ (শুক্রবার) সকালে তার সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, ‘দরজা ভেঙে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’