কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল জানান, এ ঘটনায় তিন যাত্রীকে আটক করা হয়েছে।
তারা হলো, আবদুল কাদের মোল্লা, মো. ইয়াসিন ও মো. আসাদ। তারা সকাল ৭টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম আসেন।
নাহিদ নওশাদ মুকুল বাংলা ট্রিবিউনকে জানান, আটক যাত্রীরা ঘোষণা বহির্ভূতভাবে ‘ইজি’ ব্রান্ডের সিগারেটগুলো এনেছিল। তাদের সঙ্গে আনা লাগেজ তল্লাশি করে এই ৮১৪ কার্টন সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টনে ২০০ শলাকা সিগারেট রয়েছে। জব্দ সিগারেটের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ২১ হাজার টাকা।