পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহরীন ফেরদৌসীর নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। মোঘল শালকর ড্রাই ক্লিনার্সে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে প্রায় চার টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানের সময় ওই প্রতিষ্ঠানে কেউ না থাকায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’