নিহতরা হলেন, উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকার বাসিন্দা মুদি দোকানদার ফিরোজ আহমদ (৫৫) ও একই ইউনিয়নের শুকমনিয়া গ্রামের বাসিন্দা ও দোকানের কর্মচারী আনোয়ার হোসেন (১৫)।
গর্জনিয়া বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, ফিরোজের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু এবং কক্সবাজার ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা রাত আড়াইটার দিকে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাজারের পাঁচটি দোকান পুড়ে যায়। এ সময় ফিরোজের দোকানের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে ফিরোজের মুদির দোকান, দিল মোহাম্মদের ওয়ার্কশপ, আবদুল করিমের চালের দোকান, মনির আহমদের চালের দোকান ও অধির কর্মকারের কামারের দোকান রয়েছে।
খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, ওসি (তদন্ত) মিজানুর রহমান, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আবুল খায়ের বলেন, ‘ধারণা করা হচ্ছে মালিক ফিরোজ ও এক কর্মচারী দোকানের ভেতরে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে পর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ওই দোকানে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।’