এরআগে, সকাল সাড়ে ৭টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া জংশন স্টেশনে প্রবেশের সময় পেছনের দিকের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়। এতে সকাল সাড়ে ৭টার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষ কোনও কিছু জানাতে পারেনি।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। এরপরই কারণ জানা যাবে। বর্তমানে চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।