মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহলের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, একটি স্বাধীন দেশে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা হতাশাজনক। দেশে আইন থাকা সত্ত্বেও স্বপ্রণোদিত হয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের ছাত্র সমাজ মেনে নেবে না।
বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।