বিএনপি নেতারা জানান, ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি বাতিলের দাবি, বুয়েটের ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করতে যায় জেলা বিএনপির একাংশের নেতারা। এ সময় পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায় তাদের সমাবেশ। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, যাদের আটক করা হয়েছে তারা নিজেদের পথচারী পরিচয় দিচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।