শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আমালে বিস্তার ঘটলেও তারা অবৈধ ক্যাসিনো পরিচালনাকারীদের বিচার করতে পারেনি। বিএনপি যা পারেনি আওয়ামী লীগ তা করে দেখিয়েছে। এ জন্য বিএনপির উচিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া।’
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগে এখন নেতার অভাব নেই। অভাব কর্মীর। সবাইকে নেতা হলে চলবে না। নেতা তৈরির কারখানা আওয়ামী লীগকে কর্মী উৎপাদনের কারখানায় পরিণত করতে হবে। অনেকেই আছেন মৌসুমি নেতা। ক্ষমতায় গেলেই খাই খাই ভাব। এসব মৌসুমি নেতাকে জনগণ গ্রহণ করবে না। মানুষের জন্য কাজ করেই আওয়ামী লীগের নেতা হওয়া যায়।’
সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।