বান্দরবা‌নে বন্য হা‌তির আক্রম‌ণে বৃ‌দ্ধ’র মৃত্যু





বৃদ্ধের লাশের পাশে স্বজনরাবান্দরবান সদর উপ‌জেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যেরকুল নতুন পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে শফিকুর রহমান (৫০) নামে এক বৃ‌দ্ধ’র মৃত্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘ‌টে।
স্থানীয়রা জানান, রাত ১১টার দি‌কে একদল বন্য হা‌তি বসতবা‌ড়ি‌তে হামলা চালা‌য়। এসময় হা‌তির পা‌য়ের নি‌চে পিষ্ট হ‌য়ে শফিকুল রহমান ঘটনাস্থ‌লেই মারা যান।
ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, ‘ঘটনার পর পুলিশ, সেনাবা‌হিনী ও বন বিভা‌গের কর্মকর্তারা এলাকা প‌রিদর্শন ক‌রে‌ছেন। নিহ‌তের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।’