জেএসসি পরীক্ষা দেওয়া হলো না হৃদয়ের

কক্সবাজার সমুদ্র সৈকতকক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাকিরুল আলম হৃদয় (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার শাহাজাহানের ছেলে এবং পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যলয় থেকে এবারের জেএসসি পরীক্ষার্থী ছিল।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুসা নাসের চৌধুরী জানান, বারবার নিষেধ করার পরও তারা সাগর গোসল করার সীমারেখা অতিক্রম করছিল। তার কিছুক্ষণ পরই সে নিখোঁজ বলে তার সহপাঠীরা জানায়। পরে সৈকত কর্মী ও লাইগার্ড সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।