কনফারেন্সে আতিকুল ইসলাম বলেন, ‘শরীর সুস্থ রাখতে ইয়োগা-মেডিটেশনের বিকল্প নেই। যারা ইয়োগা মেডিটেশন করেন তাদের মধ্যে সুস্থ মানসিকতার বিকাশ ঘটে। সমাজ পরিবর্তন করতে হলে ইয়োগা-মেডিটেশন অপরিহার্য। এই চর্চার মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ ও রাজধানী গড়ে তুলতে পারবো। কক্সবাজার সমুদ্র সৈকতের দর্শনার্থীদের মাধ্যমে এই বার্তা দেশের মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে।’
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলাল বলেন, ‘সুস্থ থাকা বড় বিষয়। জীবনের খারাপ সময় কাটিয়ে উঠতে ইয়োগা-মেডিটেশনের ভূমিকা অনেক। আমরা চাই মেডিটেশনে অংশগ্রহণকারীরা সমুদ্রতীর পরিষ্কারের যে উদ্যোগ নিয়েছে, তা দেশে-বিদেশে ছড়িয়ে পড়ুক। মন পরিষ্কারের পাশাপাশি আমাদের পরিবেশকেও পরিষ্কার করতে হবে।’
অনুষ্ঠানের আয়োজক মো. নাসির উদ্দীন তন্ময় বলেন, ‘কাজ করার জন্যে সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই যোগব্যায়ামের মাধ্যমে আমরা পাচ্ছি মনোদৈহিক সুস্থতা। এর মাধ্যমে আমাদের ধৈর্য্য ও মনোযোগ বাড়বে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরা ইয়োগা সোসাইটির আহ্বায়ক মো. মাসুদুর রহমান মল্লিক মাসুম।