রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু আবদুল্লাহ জানান, চট্টগ্রামগামী এরশ কটি নামের বাসে করে ইয়াবা পাচারের গোপন খবর পাই। পরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর গাড়িটি ঘটনাস্থলে এলে থামানো হয়। তল্লাশির একপর্যায়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আবদুর রহমান চট্টগ্রাম জেলার লোহাগাড়া গারাগিয়া রঙ্গিনপাড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।
এদিকে ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে আড়াই হাজার পিস ইয়াবাসহ আনসার আলী (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বারবাজার আল্লাহর দান হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আনসার আলী যশোরের অভয়নগর থানার চাপাতলা গ্রামের আরশাদ আলীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।