পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদঘর এলাকায় পরিত্যক্ত ট্রলি ব্যাগ দেখতে পায় হাইওয়ে পুলিশের টহল দলের সদস্যরা। এ সময় ট্রলি ব্যাগ খুলে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় নিয়ে যাওয়া হয়।
দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত ওই কিশোরীর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’