এর আগে গত শুক্রবার (৮ নভেম্বর) চুনতি নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় হাতিটি কাদায় আটকা পড়ে। শনিবার (৯ নভেম্বর) সকালে হাতিটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
তৌছিফ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল (৯ নভেম্বর) হাতিটিকে উদ্ধার করার পর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের (চকরিয়া) চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান তার চিকিৎসা শুরু করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে হাতিটি মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘কাদামাটি পরিষ্কার করার পর দেখা যায়, হাতিটি গ্যাংগ্রিনে (পচনশীল ঘা) আক্রান্ত ছিল। পেছনের দুই পায়ে ঘা থাকায় হাতিটি কাদায় আটকে যায়। গ্যাংগ্রিনের কারণে ওই দুই পা অবশের মতো ছিল। চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ কারণেই হাতিটির মৃত্যু হয়েছে।