দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, সিভিল সার্জন অফিসের যন্ত্রপাতি কেনার সময় আসামিরা বাজার দর থেকে বেশি দেখিয়ে ৯ কোটি ১৫ লাখ আত্মসাৎ করেন। প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হয়ে আজ তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
অপর আসামিরা হলেন, ডা. আব্দুর রব, ডা. মইনুদ্দিন মজুমদার, ডা. বিজন কুমার নাথ, যন্ত্রপাতি সরবরাহকারী জাহের উদ্দিন, মুন্সি ফারুক হোসেন ও আফতাব আহমেদ।