জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে এসআই শিশির প্রবাসীর বাসায় ঢুকে আরব আমিরাতের নাগরিক আলী আহাম্মদ ও ফাতেমা বেগমকে নিয়ে অশালীন কথা বলেন। একপর্যায়ে তিনি ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের গ্রেফতারের হুমকি দেন। পরে এসআই শিশিরকে ১২ হাজার টাকা দিলে তিনি চলে যান। এরপর বিষয়টি জেলা পুলিশ সুপারের কাছে জানালে তিনি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মো. আবদুর রহিমকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে নোয়াখালীর পুলিশ সুপার অভিযুক্ত এসআই’র বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়।