জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তা একে নজিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোররাতে উপজেলার এগোরুইল্লা ছড়ায় ইউপিডিএফ মূল দলের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল দুর্গম এলাকা, নেটওয়ার্কের বাইরে। লাশ উদ্ধারের জন্য পুলিশ রওনা দিয়েছে।’
ইউপিডিএফ মুখপাত্র ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা বলেন, ‘বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই। খোঁজখবর নিয়ে জানাচ্ছি।’