আটক রোহিঙ্গা যুবক টেকনাফের হ্নীলা জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আলী হোসেনের ছেলে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক ক্ষুদে বার্তায় এ সব তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানায়, ওই সময় দমদমিয়া বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান পাচারের গোপন সংবাদ পায়। এ খবরে ওই এলাকায় জঙ্গলের ভেতরে কৌশলগত অবস্থান নেয় তারা। এর কিছুক্ষণ পর একজন লোক মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে নাফ নদী সাঁতরে এসে একটি বস্তা নিয়ে জাদিমোড়া নাফ নদী পাড়ের কেওড়া জঙ্গলে ওঠার সঙ্গে সঙ্গে বিজিবি তাকে চ্যালেঞ্জ করলে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা বস্তাসহ তাকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার বস্তা থেকে ৪৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৩২ লাখ টাকা বলে জানান বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক।
উদ্ধার ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।