তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বহিষ্কার আদেশের চিঠি সূত্রে জানা গেছে, জেলা, উপজেলা ও ইউনিয়নের ভুয়া ঠিকানা ব্যবহারকারীদের অনুকূলে জন্মসনদ ইস্যু করার বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসকের তদন্তে প্রমাণিত হওয়ায় জনস্বার্থে শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ জানান, উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে জন্মসনদ দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় ও বিভিন্ন লোকদের কাছে ভুয়া জন্মসনদ বিক্রির অভিযোগ ওঠে।