কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাবিকের নাম সৈয়দ নজরুল। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ডুবে যাওয়া জাহাজটির নাম এফভি রাঙ্গাচোক্কা।
সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলিফ্যান্ট পয়েন্ট থেকে ৩০ ডিগ্রি সামনে গভীর সমুদ্রে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে নাবিকসহ ২৩ জন ছিলেন। খবর পেয়ে দুটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এখন পর্যন্ত একটি লাশ ও ১২ জন ক্রু’কে উদ্ধার করেছি। অপর ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।’
তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। জাহাজ ডুবির কারণ এখনও জানা যায়নি।