প্রত্যক্ষদর্শী বাজার পাহারাদার রতন ও গফুর জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাজারের নবী হোছেনের দোকানের ভেতর আগুন দেখতে পেয়ে বিষয়টি কর্তব্যরত পুলিশকে জানানো হয়। পরে মাইকে আগুন লাগার বিষয়টি জানানো হয়। পরে কক্সবাজারের রামু ও চকরিয়া থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট, স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা মিলে আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয়। এ সময় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাওয়ায় নবী হোছেনের মুদি দোকান, মো. ইউনুছ বান্টুর মুরগির দোকান, সাধন কর্মকারের কামারের দোকান ও পাশের খোলা বাজারের দোকানের মালামাল পুড়ে যায়।
কক্সবাজারের রামুর দমকল বাহিনীর স্টেশন কমান্ডার সাইফুল জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে তারা ঘটনাস্থল ছেড়ে যান।
বাইশারী বাজারে কর্তব্যরত পুলিশের এএসআই জাকির হোসেন জানান, তিনটি দোকানের মালামাল পুড়ে গেছে। দমকলবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।